প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, আন্দোলনের নামে হত্যার রাজনীতি বন্ধ করুন। জঙ্গিবাদীদের লেলিয়ে ক্ষমতায় আসা যাবে না। গতকাল শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলা কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আব্দুল মান্নান খান বলেন, বিদেশিরা আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করায় খালেদা জিয়া ভয় পেয়েছেন। তাই তিনি সংবিধান অনুযায়ী নির্বাচন ব্যবস্থা মেনে নিতে নারাজ।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় দলের কেন্দ্রীয়, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।