জঙ্গিবাদের উত্থান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অন্তরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির রাজনৈতিক দৌরাত্ম্য, জঙ্গিবাদের উত্থান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ জেলা কমিটির আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।