জঙ্গিবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের কাছ থেকে মাসোহারা নেয় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তাঁর দল বিএনপি শুধু পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই নয়, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রগুলোর কাছ থেকেও মাসোহারা নিয়েছেন। এ টাকা দিয়ে তিনি ঢাকা, চট্টগ্রাম, উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় দামি গাড়ি নিয়ে রোড শো করেছেন।গতকাল শনিবার রাঙ্গুনিয়ার ইছাখালীতে উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক শামসুদ্দোহা সিকদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি সৈয়দ মফিজ উদ্দিন আহমেদ। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ সেরনিয়াবাত।হাছান মাহমুদ বলেন, পাকিস্তানের সঙ্গে খালেদা জিয়ার সুসম্পর্ক রয়েছে। যাঁরা পাকিস্তানের কাছ থেকে টাকা খেয়ে রাজনীতি করেন, তাঁদের বাংলাদেশে থাকার অধিকার নেই।