জঙ্গিবাদের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার সব মসজিদের ইমাম এবং ইসলামি ব্যক্তিত্বদের নিয়ে ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেটের দোতলায় অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকার বায়তুল আনাম হাউজিং সোসাইটি মসজিদের ইমাম শাইখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন। স্থানীয় সাংসদ এনামুল হকের আহ্বানে সম্মেলনে বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার চালানোর জন্য উপস্থিত ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান।