জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস, জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা–কর্মচারীরা গতকাল বিকেলে মানববন্ধন করেন। ছবিটি ওয়াসা ভবনের সামনে থেকে তোলা l প্রথম আলো
সন্ত্রাস, জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা–কর্মচারীরা গতকাল বিকেলে মানববন্ধন করেন। ছবিটি ওয়াসা ভবনের সামনে থেকে তোলা l প্রথম আলো

সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে। গতকাল বুধবার পৃথকভাবে চট্টগ্রাম আওয়ামী আইনজীবী পরিষদ এবং চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ আহ্বান জানান।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদকে যাঁরা পেছন থেকে ইন্ধন দিচ্ছেন তাঁদের আইনের আওতায় আনতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান, নজমুল আহসান খান, জ্যেষ্ঠ আইনজীবী রতন কুমার রায়, ইফতেখার সাইমুল চৌধুরী, অশোক কুমার দাশ প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী।

 এদিকে ‘জঙ্গিমুক্ত বাংলাদেশ চাই, জঙ্গি হটাও দেশ বাঁচাও, জঙ্গিবাদ নিপাত যাক’ স্লোগানে গতকাল বিকেলে চট্টগ্রাম ওয়াসা ভবনের সামনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন। মানববন্ধনে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মো. গোলাম হোসেন, সচিব মো. সামসুদ্দোহা, বাণিজ্যিক ব্যবস্থাপক বিশ্বজিৎ ভট্টাচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।