জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ফেনীতে সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। কর্মসূচিতে বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিকেলে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে এবং এইচ এম জাহাঙ্গীরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কফিল উদ্দিন মাহমুদ, আবদুর রহিম, কামাল উদ্দিন ভূঞা, তাহের উদ্দিন, হালিম উল্যাহ মজুমদার।
কর্মসূচিতে বক্তারা সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
জানিয়ে বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই।