জঙ্গিবাদের বিরুদ্ধে নোয়াখালীতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার দাবিতে গতকাল শনিবার নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন।
দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন খেতমজুর ইউনিয়নের সদস্যরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন খেতমজুর ইউনিয়নের জেলা সভাপতি আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন। বক্তারা বলেন, জঙ্গিগোষ্ঠী একের পর এক হামলার মাধ্যমে যেভাবে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে, তা ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। সেই সঙ্গে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।