জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে গতকাল শনিবার সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। জেলা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা এই কর্মসূচি পালন করেন। মানিকগঞ্জ প্রেসক্লাব এর আয়োজন করে। প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার এতে সভাপতিত্ব করেন।
কর্মসূচি চলাকালে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি সাইফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক শাজাহান বিশ্বাস, যুগ্ম সম্পাদক বি এম খোরশেদ প্রমুখ। গোলাম ছারোয়ার বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ রাজনৈতিক সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আর গণসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি।