জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধনে প্রকৌশলীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারা দেশের ১৮টি কেন্দ্র ও ৩১টি উপকেন্দ্রে একযোগে মানববন্ধন ও সমাবেশ করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) অন্তর্ভুক্ত প্রকৌশলীরা।
গতকাল বুধবার এই মানববন্ধন ও সমাবেশ হয়। কেন্দ্রীয়ভাবে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রকৌশলীরা এই কর্মসূচি পালন করেন। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, ঘোড়াশাল, নারায়ণগঞ্জ, গাজীপুর, যশোর, রাঙ্গাদিয়া, আশুগঞ্জ, ফরিদপুর ও দিনাজপুর কেন্দ্রগুলোতে মানববন্ধন হয়। এর বাইরেও ৩১টি উপকেন্দ্রের পক্ষ থেকে একই কর্মসূচি পালন করা হয়। বিজ্ঞপ্তি।