জঙ্গিবাদের বিরুদ্ধে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় পতাকা মিছিল ও সমাবেশ করেছে উদীচীসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে মিছিলের আগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদীচীর পাশাপাশি খেলাঘর, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বিভিন্ন গণসংগঠন এই কর্মসূচির আয়োজন করে। উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি ও গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্যসচিব চন্দন দাশের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খেলাঘরের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার মজুমদার, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, কবি আশীষ সেন, যুব ইউনিয়নের সভাপতি আরিফউল্লাহ হাই, খেলাঘরের রেজাউল করিম এবং জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসানুল হক। সমাবেশ পরিচালনা করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর।