জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চট্টগ্রাম শাখা। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের চট্টগ্রাম শাখার সহসভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সচিব এম এ ছাফা চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মো. মুহিবুর রহমান চৌধুরী ও মহানগর শাখার সভাপতি সাখাওয়াত হোসাইন তালুকদার প্রমুখ।