জঙ্গিবাদের বিরুদ্ধে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। সদরের ইউএনও সুরাইয়া জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুজ্জামান, ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, ঘাতক-দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি মো. জামাল হোসেন প্রমুখ।