জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সরকারের অবস্থান তুলে ধরেন। খবর বাসসের।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ই ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর নেদারল্যান্ডস সফর এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে শেখ হাসিনা ৩ নভেম্বর সে দেশ সফরে যান।