জঙ্গিবাদের বিরুদ্ধে হাটহাজারীতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস, জঙ্গিবাদ, গুম ও খুনের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা) ছাত্র-শিক্ষকেরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা গেটের সামনে ডাকবাংলো চত্বরে এ সমাবেশ করা হয়।
সমাবেশে মাদ্রাসার মুহাদ্দিস ও হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আমরা সন্ত্রাসবাদকে যেমন ঘৃণা করি, প্রত্যাখ্যান করি, প্রতিরোধের ও উৎখাতের আহ্বান জানাই, তেমনি ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদীদের বিরুদ্ধেও আমরা।’
সমাবেশে বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ ফোরকান আহমদ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, শিক্ষক নুরুল ইসলাম, আবু আহমদ, আবু সাঈদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন হেফাজত আমিরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ।