জঙ্গিবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়, কোচ, ক্রীড়াবিদ ও সংগঠকেরা এতে অংশ নেন। মানববন্ধনের প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান মিয়া, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার প্রমুখ।