প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবিরোধী অভিযানের তিন দিন পর কল্যাণপুরে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মিছিল হয়েছে। ‘জঙ্গিমুক্ত সমাজ চাই, জঙ্গিমুক্ত সমাজ গড়ি’—স্লোগানে গতকাল শুক্রবার সকালে ‘আমরা সবাই’ নামের একটি সংগঠনের ব্যানারে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মিছিলটি বের করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সুশীল সমাজের প্রতিনিধিরা কল্যাণপুরের ১১ নম্বর ওয়ার্ড জঙ্গিমুক্ত রাখার অঙ্গীকার করেন। ভাড়াটেদের সব তথ্য নিকটস্থ থানায় দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন। তঁারা কল্যাণপুরে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্য যাচাই-বাছাই করে ভাড়াটেকে বাসা ভাড়া দেওয়ার জন্য বাড়ির মালিকদের আহ্বান জানান।