জঙ্গিবিরোধী মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহীনবাগ কমিউনিটি পুলিশের উদ্যোগে গতকাল শনিবার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিকেল চারটায় শাহীনবাগ কমিউনিটি পুলিশের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। আরজতপাড়া, নাখালপাড়া ও লুকাস মোড় ঘুরে আবার শাহীনবাগে এসে শেষ হয়।