প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক কার্যক্রমের লক্ষ্যে প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি তদারক সেল গঠন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল বৃহস্পতিবার ইউজিসির বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সেল গঠন-সংক্রান্ত অফিস আদেশের (সদস্যদের নাম ও পদবি) অনুলিপি ইউজিসিতে পাঠাতেও বলা হয়। একই সঙ্গে সেলের গৃহীত কার্যক্রমের মাসিক প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তি