জঙ্গিবিরোধী অভিযান সরাসরি সম্প্রচার না করার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবিরোধী অভিযান সরাসরি সম্প্রচার না করতে ইলেকট্রনিক মিডিয়ার প্রতি পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও অভিযানস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় অভিযানসংক্রান্ত কার্যক্রমের ভিডিও ফুটেজ বা ছবি সরাসরি সম্প্রচার করলে পুলিশের অভিযানকাজ ব্যাহত হয়। সরাসরি সম্প্রচারের ফলে জনমনে ভীতিসঞ্চার ও নিরাপত্তাহীনতাবোধ তৈরি হতে পারে। অভিযানকে কেন্দ্র করে গণমাধ্যমে কোনো ধরনের ছবি, ভিডিও ফুটেজ বা স্ক্রল সরাসরি সম্প্রচার বা প্রচার না করতে পুলিশ সদর দপ্তর অনুরোধ জানাচ্ছে।