জঙ্গিবিরোধী কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের সামনে গতকাল রোববার জঙ্গিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১১টা থেকে এ মানববন্ধন করা হয়। টঙ্গিবাড়ী উপজেলার পাঁচটি মাদ্রাসার সাড়ে তিন শ শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়। মাদ্রাসাগুলো হচ্ছে ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, দীঘিরপাড় মাদ্রাসা, পাঁচগাঁও ওয়াহেদ আলী মহিলা মাদ্রাসা, বলই দাখিল মাদ্রাসা ও উত্তর রায়পুর মাদ্রাসা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল হক পাটোয়ারী প্রমুখ।