জঙ্গিবিরোধী প্রচারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গতকাল সোমবার দুই দিনব্যাপী জঙ্গিবাদবিরোধী প্রচারণা ও সচেতনতামূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও এইচ এম রকিব হায়দার। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গৌতম চন্দ্র দে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মতিন ফেরদৌস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু প্রমুখ।