জঙ্গিবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরে গতকাল বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে জেলা জমিয়াতুল মোদার্রেছীন। বাংলা স্কুল মোড় থেকে কালীনাথ রায়ের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে এ কর্মসূচি হয়। মানববন্ধনে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি আজিজুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে, জমিয়াতুল মোদার্রেছীনের জেলা সভাপতি মোবাশ্বিরু হক প্রমুখ।