জঙ্গিবিরোধী শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণে আলোর প্রত্যাশার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার জঙ্গিবাদ, বাল্যবিবাহ রোধ ও মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত হয়। সংগঠনটির নিজস্ব মিলনায়তনে শপথবাক্য পাঠ করান সাবেক কৃষি কর্মকর্তা আবদুল ওয়াহেদ সরকার। সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম। বক্তব্য দেন পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর, প্যানেল মেয়র জি এম চৌধুরী, কাউন্সিলর ইউনুস আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর লাকী সুলতানা, দিলরুবা পারভীন ও সেলিনা আক্তার, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য রোজিনা নাহিদ, সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম, সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।