জঙ্গিবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গতকাল রোববার সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এক সভা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে বেলা সাড়ে ১১টায় পরিষদ মিলনায়তনে ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন প্রমুখ। এতে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম, কয়েকটি মন্দিরের পুরোহিতসহ দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।