জঙ্গিবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রধান শিক্ষক পরিষদ (মাধ্যমিক) এর আয়োজন করে। সভাপতিত্ব করেন সদর উপজেলার প্রধান শিক্ষক পরিষদের (মাধ্যমিক) সভাপতি মাহবুব আলম। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, সদর ইউএনও আশরাফুল মমিন খান, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ফরহাদ আবদুল্লাহ হারুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান প্রমুখ।