জঙ্গিবিরোধী সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জঙ্গিবিরোধী গোলটেবিল ও আলোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন জাসদ দিনাজপুর জেলা শাখার সভাপতি লিয়াকত আলী। মূল প্রবন্ধ পাঠ করেন জাসদ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মৌসুমি ফেরদৌস। বক্তব্য দেন দিনাজপুর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, সিপিবি দিনাজপুর জেলা সভাপতি মো. আলতাফ হোসাইন, নাট্য সমিতির অধ্যক্ষ কাজী বোরহান, সাধারণ সম্পাদক রেজাউর রহমান, বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম।