জঙ্গিবিরোধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ হয়েছে। লায়ন্স কালচারাল একাডেমির উদ্যোগে ও রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবীর।
সমাবেশে কালচারাল একাডেমির সহসভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান ও কমিউনিটি পুলিশিং রংপুর জেলা ও বিভাগীয় সমন্বয় কমিটির সদস্যসচিব সুশান্ত ভৌমিক। বক্তব্য দেন কালচারাল একাডেমির সম্পাদক রেজাউল করিম, আইনজীবী আবদুর রশীদ চৌধুরী, রথীশ চন্দ্র ভৌমিক, পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্য অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম, শহিদুল আনাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম প্রমুখ।