জঙ্গিবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর থানা-পুলিশের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশ হয়েছে। পুলিশ সুপার মো. হামিদুল আলম সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সমাবেশে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান সভাপতিত্ব কনে। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাসানুজ্জামান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক।

উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুনীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন, ব্যবসায়ী মোকলেছুর রহমান প্রমুখ। সমাবেশে রাজনৈতিক নেতা-কর্মী, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, ব্যবসায়ী, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, সামাজিক সংগঠনের নেতা-কর্মী শিক্ষক-শিক্ষার্থী, নারী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।