জঙ্গিবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে গতকাল বুধবার সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পুলিশের আয়োজনে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক আকরাম হোসেন। কলেজের অধ্যক্ষ আবদুল জলিল আকনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার ওয়ালিদ হোসেন। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু আশরাফ, কলেজ উপাধ্যক্ষ গীতা রানী মজুমদার, সহযোগী অধ্যাপক সদানন্দ গাইন ও শাহীন রেজা, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক কাজী মো. জাহাঙ্গীর আলম, ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) এস এম বায়জীদ হোসেন প্রমুখ।