জঙ্গিবিরোধী সমাবেশ অব্যাহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উল্লাপাড়ায় বিজ্ঞান কলেজ এবং রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম। সভাপতিত্ব করেন মেয়র আবদুল্লাহ আল পাঠান।
এ ছাড়া সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মারুফ-বিন-হাবিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আইনজীবী আবদুল আলিম, পৌর কাউন্সিলরদের মধ্যে নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের নেতা রায়হান গফুর, হেদায়েতুল আলম, আহসান আলী সরকার, শফিউল আলম, রিবলী ইসলাম, হাফিজুর রহমান, সোহেল রানা প্রমুখ।
রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মেয়র আবদুল্লাহ আল পাঠান।
বক্তব্য দেন রায়গঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোতাহার হোসেন, রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম, সাংবাদিক এস এম হাসানুজ্জামান প্রমুখ।