জঙ্গিরা ধর্মের বিকৃত ব্যাখ্যা দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে গতকাল রোববার জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামগতি আহমদিয়া কলেজ চত্বরে উপজেলা কমিউনিটি পুলিশ ওই সমাবেশের আয়োজন করে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন।
সমাবেশে পুলিশ সুপার বলেন, জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। জাতীয় ও আন্তর্জাতিক একটি চক্রের মদদে ও তাঁদের আর্থিক সহায়তায় ইসলামের নামে জঙ্গি তৎপরতা চালিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা হচ্ছে। ধর্মের বিকৃত ও অসম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে জঙ্গিরা যুবকদের বিপথে নিচ্ছে। এর বিরুদ্ধে এখনই সতর্ক ও সচেতন না হলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা জঙ্গিবাদ রুখে দেওয়ার অঙ্গীকার করেন।
কমিউনিটি পুলিশের রামগতি উপজেলা কমিটির সভাপতি মো. জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, রামগতি পৌরসভার মেয়র মো. মেজবাহ উদ্দিন।
রামগতি উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. শোয়াইব খন্দকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মো. সাইফুল মালিক, মো. সোহেল পারভেজ, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন, চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম, রামগতি আহমদিয়া কলেজের অধ্যক্ষ জামসেদা জাং চৌধুরী, আলেকজান্ডার বাজার জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া, রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন, চর রমিজ রশিদিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওয়ালি উল্লাহ, রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, চরআফজল আজাদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানজুর আহমদ, কমিউনিটি পুলিশের বড়খেরি ইউনিয়নের সভাপতি আরমান হোসেন, চরগাজী ইউনিয়নের সভাপতি মো রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গণি, রামগতি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল আলম, শিক্ষার্থী ইশরাত জাহান, তাহমিনা আক্তার, সালমা আক্তার সাদিয়া, মোহাম্মদ আলী জিন্নাহ, হাফেজ মুজাহিদুল ইসলাম প্রমুখ।