জটিল রোগে দুই বছর ধরে শয্যায় শিশু জাহিদুল

শিশু মো. জাহিদুলের বয়স মাত্র চার বছর। এরই মধ্যে জটিল রোগে আক্রান্ত হয়ে দুই বছর ধরে শয্যাশায়ী সে। শিশুটির বাবা জিয়াউল হকের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া থানার হরিপুরে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে জাহিদুলের চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানান, সে দুরারোগ্য স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত। তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে।
জাহিদুলের বাবা তাঁর সহায়-সম্পদ বিক্রি করে গত দুবছর ধরে ছেলের চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তিনি নিঃস্ব। দেশের বাইরে সন্তানের চিকিৎসা করানোর সামর্থ্য তাঁর নেই। তাই ছেলের চিকিৎসায় সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা কামনা করছেন।
সহায়তা পাঠানোর ঠিকানা: মো. জিয়াউল হক, হিসাব নম্বর: অ/ঈ-০২০.০০০.৭২২.৬৩৫৩, অগ্রণী ব্যাংক, সিদ্ধিরগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। বিজ্ঞপ্তি।