জটিল হূদেরাগে আক্রান্ত মামা-ভাগনে, দ্রুত অস্ত্রোপচার করাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার শ্রীপুর (মধুবাড়ী) গ্রামের মো. জসীমউদ্দীন (২০) ও তাঁর ভাগনে মো. জাকারিয়া (৪) দুজনই জটিল হূদেরাগে আক্রান্ত। জসীমের হার্টের একটি ভাল্ভ নষ্ট হয়ে গেছে। হার্টে জমাট বেঁধেছে রক্ত। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের জ্যেষ্ঠ কার্ডিওলজিস্ট কর্নেল মামুনুর রহমানের পরামর্শ, জসীমউদ্দীনকে বাঁচাতে হলে দ্রুত অস্ত্রোপচার করাতে হবে। অন্যদিকে শিশু জাকারিয়ারও একটি ভাল্ভ নষ্ট। তা ছাড়া জন্ম থেকেই তার হার্টে ছিদ্র ধরা পড়েছে। জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালের হূদেরাগ বিশেষজ্ঞ সৈয়দ রেজওয়ান কবির বলেছেন, জাকারিয়ার অবস্থা সংকটাপন্ন। তাকে বাঁচাতে যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে হবে। চিকিৎসকদের তথ্যমতে, দুজনের অস্ত্রোপচারে মোট পাঁচ লাখ টাকা দরকার। কিন্তু এত টাকা দরিদ্র এই পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন জসীমউদ্দীনের মা ও জাকারিয়ার নানি আছিয়া খাতুন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. জসীমউদ্দীন, সঞ্চয়ী হিসাব নম্বর ২০৩৪৪০২০৫৩০৩১, আইএফআইসি ব্যাংক, কোর্ট রোড শাখা, ব্রাহ্মণবাড়িয়া। যোগাযোগ: ০১৭১৫-৭৯০১৮৫। বিজ্ঞপ্তি।