জড়িত অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকার কিশোর আল সাদিক মবিনের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার নিখোঁজ হওয়া সাদিকের লাশ পরদিন উদ্ধারের পরপরই পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া গ্রামের ব্যবসায়ী আবদুল গফুরের ছোট ছেলে সাদিক গত সোমবার এলাকায় আয়োজিত কনসার্ট দেখতে গিয়ে বিকেল থেকে নিখোঁজ হয়। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় হাড়িয়া মনারবাগ এলাকার একটি খাল থেকে ছেলেটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই নিহতের বাবা ছেলের সঙ্গে কনসার্ট দেখতে যাওয়া দিপু মিয়া, আলামিন হোসেন ও মোবারককে আসামি করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ দিপু ও আলামিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হাড়িয়া মনারবাগ এলাকার বাসিন্দা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, গ্রেপ্তার হওয়া দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গতকাল বুধবার সকালে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।