জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার বিকেলে উপজেলার মোসলেম বাজার এলাকায় এলাকাবাসী মানববন্ধন করেছেন।
উপজেলার বালুয়া মাসিমপুর ইউপির চেয়ারম্যান ময়নুল হককে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কের মোসলেম বাজার এলাকায় মারপিট করা হয়। এ ঘটনায় শুক্রবার চেয়ারম্যান বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা করেন।
এজাহারের বিবরণ অনুযায়ী, ময়নুল হক বৃহস্পতিবার উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোসলেম বাজার এলাকার পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় মনসুর আলী নামের একজনের নেতৃত্বে কয়েকজন চেয়ারম্যানের মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর তাঁকে বেদম মারধর করা হয়। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মনসুর আলীর সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।
থানার ওসি হুমায়ুন কবির বলেন, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।