প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত েলাকজনকে কিছুদিনের মধ্যেই গ্রেপ্তার করা হবে। এ ছাড়া আসল ঘটনাও উদ্ঘাটিত হবে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় গতকাল শনিবার দুপুরে যমুনা গ্রুপের যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের বাণিজ্যিক উৎপাদনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামিম ইসলাম। এ সময় সাংসদ সালমা ইসলাম, জেলা প্রশাসক নূরুল ইসলাম, পুলিশ সুপার আবদুল বাতেন, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।