প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানি করার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে কুড়িগ্রাম ও নীলফামারীতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল সকাল ১০টায় কুড়িগ্রাম জিরো পয়েন্ট শাপলা চত্বরে ও বেলা সাড়ে ১১টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘নারীকে মানুষ হিসাবমতে দেখুন, চিনুন, সম্মান করুন’-এই স্লোগান সামনে রেখে এ মানববন্ধন করা হয়।