জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলের বাঁশহাটি গ্রামে বাবা ও তিন ছেলে হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার এবং দ্রুত বিচার করে তাঁদের শাস্তির নিশ্চিত করার দাবি জানিয়েছে এলাকাবাসী। তারা গতকাল সোমবার নান্দাইল-কেন্দুয়া সড়কে মানববন্ধন করে এই দাবি জানায়।
গতকাল বেলা ১১টায় বাঁশহাটি উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী নান্দাইল-কেন্দুয়া সড়কে মানববন্ধন করে। তাদের এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, ৩ জুলাই পশ্চিম বাঁশহাটি গ্রামের বিল্লাল মিয়া এবং তাঁর তিন ছেলে ফরিদ, পাভেল ও হিমেল মিয়াকে হত্যা করে দুর্বৃত্তরা।