জড়িতদের বিচার দাবিতে আজ থেকে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর ছাত্রলীগ নেতার হামলার বিচারের দাবিতে আজ বুধবার থেকে গণ-অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে সমকাল নাট্যচক্রের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কণিকা গোপ বলেন, বাসুদেব রায়ের ওপর হামলার এক সপ্তাহ পার হলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবিতে এ গণ-অনশন আহ্বান করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মজিদ, দেবশ্রী মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।