জন-অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে গতকাল বুধবার তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে জন-অবহিতকরণ সভা হয়েছে। তথ্য কমিশন ও উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ মো. ইমদাদুল হক, এএসপি (সার্কেল) আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম প্রমুখ। সভার দ্বিতীয় পর্বে তথ্যপ্রাপ্তির অধিকার, তথ্য অধিকার আইনে আবেদন, আপিল নিষ্পত্তিসহ কয়েকটি বিষয়ে মুক্ত আলোচনা হয়। এতে বিভিন্ন স্তরের দেড় শতাধিক স্কুল-কলেজের শিক্ষক, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।