জনকণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে মামলায় আপিলের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে ভবনের নকশা জালিয়াতির অভিযোগে করা মামলায় আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ভবনের নকশা জালিয়াতির একটি মামলায় ২০০৮ সালে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত। পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালে নিম্ন আদালতের দেওয়া ওই সাজা বাতিল করে আতিকউল্লাহ খান মাসুদকে খালাস দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে যায়। আপিল বিভাগ দুদককে আপিল করার অনুমতি দিয়েছেন।