বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ‘সরকার জোর করে সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দিয়েছে। এটা অমানবিক। সরকারের কথা আর কাজে কোনো মিল নেই। জনগণ আর এই সরকারকে চায় না। ৩০ নভেম্বরের সকাল-সন্ধ্যা হরতাল সফল করে এর জবাব দিতে হবে।’গতকাল শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি এলাকায় জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসাদ উদ্দিনের বাড়িতে আয়োজিত এক সভায় হান্নান শাহ এ কথা বলেন।উপজেলা বিএনপির একাংশের সভাপতি সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মালেক, বিএনপির জেলা কমিটির সভাপতি এম নাসের রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুকিত, বড়লেখা বিএনপির একাংশের সভাপতি দারাদ আহমদ প্রমুখ। এদিকে জুড়ী ও কুলাউড়া উপজেলায় বিএনপির এক পক্ষের অনুষ্ঠানে হান্নান শাহ যোগ দেওয়ায় অপর পক্ষের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। জুড়ী উপজেলা বিএনপির একাংশের সভাপতি জালাল উদ্দিন আহমদ বলেন, ‘বিষয়টি দলের চেয়ারপারসনকে লিখিতভাবে জানানো হবে।’