প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জনগণ কোনো সংলাপ আর মধ্যস্থতায় বিশ্বাসী নয়, তারা এখন সরকারের পতন দেখতে চায়।’ এ দাবি করেছে ১৮-দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট। দলের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন।বিবৃতিতে চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে পাঁচজনকে হত্যার প্রতিবাদ জানিয়ে বলা হয়, সরকার গণতান্ত্রিক সব আচার ভুলে গেছে। কিন্তু তাদের মনে রাখতে হবে, একদিন এ গণহত্যার নায়কদের বিচারের মুখোমুখি হতে হবে। খালেদা জিয়ার নেতৃত্বে ১৮-দলীয় জোটের সরকারের পতনের আন্দোলনকে বেগবান করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।