জনগণ এবার নতুন দলের দিকে তাকিয়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বর্তমানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এই সরকারের আমলে জনগণ শান্তিতে নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ। দুই প্রধান রাজনৈতিক দলের বাইরে জনগণ এবার নতুন দলের দিকে তাকিয়ে আছে। তাই দলকে সুসংগঠিত করতে কাজ করতে হবে। গতকাল শুক্রবার সকালে রংপুর সদর উপজেলার সাতগাড়া ইউনিয়নে জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধনকালে এরশাদ এ কথা বলেন। তিনি আরও বলেন, সবকটি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার ক্ষমতা না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। বিকেলে তিনি দর্শনা ইউনিয়নে দলীয় কার্যালয় উদ্বোধন করেন।এরশাদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন রংপুর পৌর মেয়র এ কে এম আবদুর রউফ, সাবেক সাংসদ মশিউর রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান।