জনগণ চায়, তাই আমিও তত্ত্বাবধায়ক সরকার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহমঞ্চদ এরশাদ বলেছেন, ‘আমি তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে নই। অতীতে তারা আমার সঙ্গে অনেক অবিচার করেছে, কষ্ট দিয়েছে। সেটা উচিত হয়নি। কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষ এখন তত্ত্বাবধায়ক সরকার চায়। আমি মানুষের সঙ্গে সুর মিলিয়ে বলব, আমিও তত্ত্বাবধায়ক সরকার চাই।’ সুনামগঞ্জে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহমঞ্চদ এরশাদ এসব কথা বলেন। মঙ্গলবার রাতে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এরশাদ আরও বলেন, ‘বাংলাদেশে গ্যাস নাই, পানি নাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নাই। মানুষ জেগে উঠেছে। আমি পরিবর্তনের জন্য রাজনীতি করি। মানুষের মুক্তির জন্য কাজ করি। ভবিষ্যতে আপনারা নতুন এরশাদকে দেখতে পাবেন।’ সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী ও লেখক আবু আলী সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজনীতিবিদ নূরে আলম সিদ্দিকী, জাতীয় পার্টির মহাসচিব সাংসদ রুহুল আমিন হাওলাদার, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাংসদ নবাব আলী আব্বাস, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না প্রমুখ। পরে হাসন রাজার গান পরিবেশন করেন সেলিম চৌধুরী ও স্থানীয় শিল্পীরা।