জনগণ প্রহসনের নির্বাচন হতে দেবে না: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী বলেছে, জনগণ তথাকথিত ‘সর্বদলীয় সরকারের’ অধীনে একদলীয় প্রহসনের নির্বাচন হতে দেবে না। তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে নির্বাচনের নাটক যেকোনো মূল্যে প্রতিহত করবে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন। ‘সর্বদলীয় সরকার’ গঠনের প্রতিবাদ জানিয়ে দেওয়া এ বিবৃতিতে বলা হয়, সংবিধানে তথাকথিত ‘সর্বদলীয় সরকার’ নেই। তথাকথিত প্রহসনের সর্বদলীয় সরকার গঠন করার মাধ্যমে সরকার আরেক দফা সংবিধান লঙ্ঘন করল। এর মাধ্যমে দেশকে ভয়াবহ রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে।