জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সিটি করপোরেশন নির্বাচনে সরকার-সমর্থক মেয়র পদপ্রার্থীদের পরাজয়ের মধ্য দিয়ে সরকারের চার বছরের অপশাসন ও দুঃশাসন জনগণ প্রত্যাখ্যান করেছে। রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় এ কথা বলা হয়। সভায় বক্তারা বলেন, জনগণ সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট ও দলীয়করণের বিরুদ্ধে রায় দিলেও নবনির্বাচিত প্রতিনিধিরা এসবের ঊর্ধ্বে কাজ করবেন, এমন আশা করা যায় না। বর্তমান সরকারের মতো বিরোধী দলও সুশাসন ও গণতান্ত্রিক আচরণের দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। সভায় গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারি পরিকল্পনার নিন্দা জানিয়ে বলা হয়, এটা দুরভিসন্ধিমূলক অপচেষ্টা। ব্যাংকটিকে তার নিজের গতিতে চলতে দেওয়া উচিত। সভায় বক্তব্য দেন আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কেন্দ্রীয় কমিটির নেতাসহ বিভিন্ন জেলার নেতারা। বিজ্ঞপ্তি।