জনগণকে আবার ধোঁকা দেওয়ার চেষ্টা করছে সরকার: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপক সমালোচনার মুখে সরকার নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা ঢাকার জন্য নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়ে জনগণকে আরেকবার ধোঁকা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গতকাল বুধবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এই অভিযোগ করেন।শফিকুর বলেন, সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের যে ঘোষণা দিয়েছে, তা সম্পূর্ণ বাস্তবতাবিবর্জিত। এ রকম ব্যয়বহুল একটি নির্মাণকাজ নিজস্ব অর্থে করা সম্ভব নয়।