জনগণকে নিয়ে আর খেলবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘জনগণকে নিয়ে আর খেলবেন না। দুইবারের প্রধানমন্ত্রী হিসেবে আপনি জনগণকে নিয়ে আর কত খেলতে চান? জনগণের প্রতি আপনার দায়বদ্ধতা রয়েছে। আপনি নিজেই বলেছেন, পাগল আর শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়। এখন আবার সেই পাগল আর শিশুকেই ক্ষমতায় বসাতে চাচ্ছেন কেন?’জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ ভবনে ডিপিডিসি শ্রমিক-কর্মচারী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব বলেন। তিনি বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে বলেন, ‘পৃথিবীর অন্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই হবে।’শ্রমিক লীগের আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন হাবিবুর রহমান সিরাজ, শুক্কুর মাহমুদ প্রমুখ।