জনগণকে সঠিক তথ্য জানাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের তথ্য জানার অধিকার আছে। তাদের সঠিকভাবে তা জানাতে হবে। আংশিক সত্য বলে কিছু নেই। যেটুকু সত্য আছে তার পুরোটাই তুলে ধরতে হবে। তবে মুক্ত মত প্রকাশের নামে এমন কিছু প্রকাশ করা ঠিক হবে না; যা সমাজ ও রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মৌলভীবাজারে ‘নিরাপদ মত প্রকাশে মুক্ত গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা ওই সব কথা বলেন। ম্যাসলাইন মিডিয়া সেন্টারের সহযোগিতায় স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম গতকাল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে।

গণমাধ্যমকর্মী নুরুল ইসলামের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক বকসী ইকবাল আহমদ, আবদুল হামিদ মাহবুব, সৈয়দ উমেদ আলী প্রমুখ।